শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

খাগড়াছড়িতে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে“পুলিশ মেমোরিয়াল ডে-উদযাপন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৮৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি  জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘পুলিশ মেমোরিয়াল ডে।
বাংলাদেশ পুলিশ বাহিনী,র কেন্দ্রীয় কর্মসূচির অংশ।হিসেবে খাগড়াছড়ি  জেলা পুলিশ লাইন্সে- পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে  পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়
শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে  খাগড়াছড়ি পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) । পরে একটি চৌকস পুলিশ দল সশস্ত্র সালাম প্রদান করেন। এ সময় বিউগল করুণ সুর বাজানো হয়।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর  সভাপতিত্ব পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি  এপিবিএন এবং  বিশেষায়িত ট্রেনিং সেন্টার, এর কমান্ড্যান্ট (ডিআইজি), পরিতোষ ঘোষ (এনডিসি)।
খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলসেড  আলোচনা সভাশেষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ কারী ৯ পুলিশ সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও ফুল  দিয়ে বরণ করেন। এবং খাগড়াছড়ি জেলার আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট উপহার সামগ্রী হস্তান্তর করেন খাগড়াছড়ি  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। পুলিশ লাইন্স ড্রিলসেড এ আলোচনা সভার শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)  বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরানো একটা প্রতিষ্ঠান। দেশের সেবায়, মানুষের সেবায়, সরকারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সবসময় পুলিশ দায়িত্ব পালন করছে। এদেশের মানুষকে নিরাপদে রাখার জন্য প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটি সদস্য তাদের নিজে দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারীত্বের সাথে পালন করছে। আর এ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অসংখ্য পুলিশ সদস্যকে আমরা হারিয়েছি।তাঁদের আত্মত্যাগ আমাদের উজ্জীবিত করে। পেশাগত দায়িত্ব পালনে আরো শানিত করে। এ সময় তিনি জীবন উৎসর্গকারী এসব পুলিশ সদস্যের পরিবারে যেকোন প্রয়োজনে পাশে থাকার আশ্বস্থ করেন। পরবর্তীতে তিনি এসব পরিবারের স্ত্রী, সন্তান ও পিতা-মাতার খোঁজ খবর নেন।
আলোচনা সভায় উপস্থিত আত্মোৎসর্গকারী ৯ পুলিশ  পরিবারের  সদস্যরা তাদের অভিব্যাক্তি প্রকাশকালে আবেগে আব্লুত হয়ে মাননীয় আইজিপি মহোদয়কে  আর্থিক অনুদান, ক্রেস্ট ও সার্টিফিকেটর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) মহোদয় কে অসংখ্য ধন্যবাদ জানান তাদেরকে সম্মানিত করার জন্য এবং সবসময় পাশে থেকে তাদের সুযোগ সুবিধা দেখার জন্য।
এসময় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এডিশনাল ডিআইজি, খন্দকার ফরিদুল ইসলাম, অধিনায়ক ( অস্থায়ী হেডকোয়ার্টার) মহালছড়ি  ৬ এপিবিএন, অধিনায়ক এডিশনাল ডিআইজি  মো. সাজিদ হোসেন, মহালছড়ি ৬ এপিবিএন, ,ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,এর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মিলু মিয়া বিশ্বাস,খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস)  মো. জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মো. তফিকুল আলম,  সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং  কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণদের পরিবারবর্গরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit