রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

মানবিক ইউএনও সুস্মিতা সাহা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৫২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : চার মাস পূর্বে যশোরের চৌগাছা উপজেলার নির্বাহী অফিসার হিসাবে নতুন কর্মস্থলে এসেছেন সুস্মিতা সাহা। তিনি চৌগাছায় যোগদানের আগে দেশের বিভিন্ন স্থানে সফলতার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এ উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলস ভাবে কাজ করে চলেছেন তিনি।

গত চার মাসে সর্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন তিনি। নিবার্হী অফিসারের কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোন অনুমতি। ইচ্ছা করলে যে কেউ তাঁর অফিসে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারেন। জনসাধারণকে অফিস রুমে নির্বিঘ্নে প্রবেশ করার সুযোগ দেওয়ার জন্য ইতিমধ্যে তিনি সকল কর্মচারীদেরকে আদেশক্রমে নির্দেশ দিয়েছেন।

৮ মার্চ ভোরে উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামের কৃষক শামীম হোসেনের বসত বাড়ীতে অগুন লাগে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি ও তার পরিবারের লোকজন। এ আগুনে তার ১টি গরুসহ বসত বাড়ীরসব আসবাব পুড়ে ছাই হয়ে যায়। এ খবর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য চাল-ডাল, কম্বল ও নগদ টাকা নিয়ে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

বাড়িয়ালী গ্রামের আগুনে ক্ষতিগ্রস্থ কৃষক শামীম হোসেন বলেন, ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন লাগে। অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে গেছি। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমার সব। আমাদের পরনের কাপড় ছাড়া কিছই নেই। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা আমার পরিবারের জন্য চাল-ডাল, কম্বল ও নগদ টাকা নিয়ে ছুটে আসেন। তিনি এক জন মানবি কর্মকর্তা। এছাড়া কোন পরিবার দূর্ঘটনা কবোলিত হলে ক্ষতিগ্রহস্থ পরিবারের পাশে দাঁড়াতে সেখানে ছুটে যান তিনি।

জানা যায়, সুস্মিতা সাহা এ উপজেলায় যোগদানের সময় শুরু হয় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ ভাবে স¤পন্ন করেন তিনি। তাঁর নজরদারির কারণে নির্বাচনী পরবর্তী সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। মনোরম পরিবেশে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি যোগদানের পর থেকে মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে চলেছেন।

লাগামহীন নিত্যপন্যের বাজার দরকে নিয়ন্ত্রনে রাখতে ইতিমধ্যে অবৈধ ভাবে পণ্য মজুদ কারিদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা অব্যহত রেখেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল রেস্তরায় পঁচা-বাসি খাবার বিক্রি বন্ধে নানা মুখি ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি। এ উপজেলার মা, শিশুসহ রোগীদের সুচিকিৎসা নিশ্চিত কতেই বেরসকারি ক্লিনিক-হাসপাতালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অনুমতির অতিরিক্ত রোগী ভর্তি, ভঙ্গুর অবকাঠামো, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান, সার্বক্ষণিক পর্যাপ্ত চিকিৎসক, নার্স না থাকা, হাসপাতালে ফ্রিজে ওষুধের সাথে নরমাল খাবার দই ও কোমল পানিয় রাখাসহ নানা অভিযোগে চারটি বেসরকারি ক্লিনিক কর্তৃপক্ষকে জরিমানা করেন তিনি।

এ ছাড়া গুড়মেলা, ২১শে বইমেলা, বিজ্ঞান মেলাসহ কৃষকদের ফসলের পানি সেচের জন্য গভীর নলকূপ স্থাপন কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করেছেন। কৃষানী বাজার বসিয়ে তিনি চমক সৃষ্টি করেছেন। এ কৃষানী সবজি বাজার যেখানে মানুষ বিষ মুক্ত টাটকা সবজি ক্রয় করতে পারবেন। আর কৃষানীরা এ বাজারে তাদের উৎপাদিত বিষ মুক্ত সবজি বিক্রি করে সংসারের বাড়তি আয় করতে পারবেন। এতে উপকৃত হবেন হাজার হাজার কৃষানী পরিবার।

উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আশ্রয়ণ প্রকল্পের গৃহহীনদের ঘর দেওয়া কার্যক্রম তার কার্যালয় থেকে সরাসরি পরিচিত হয়ে আসছে। এই প্রকল্পে উপকারভোগীদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে।

উপজেলা পরিষদের মাসিক সভা, আইন-শৃঙ্খলা মিটিং সহ সরকারি যাবতীয় অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করতে দেখা গেছে। এলাকার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম কোনো ধরনের ঝামেলা বিহীন ভাবে চলে আসছে। এছাড়াও তার কার্যালয়ে কোন ধরনের অভিযোগ আসলে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে। ইউএনও সুস্মিতা সাহা সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit