বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

মেক্সিকোকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : কনকাকাফ ডব্লিউ গোল্ড কাপে ফুটবলে সেমিফাইনালে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের মেয়েরা। এই প্রথমবারের মতো ফাইনালে উঠেছেন ব্রাজিলের মেয়েরা। ম্যাচে পুরো আধিপত্য বিস্তার করে খেলেছেন তারা। ব্রাজিল ৬৮ শতাংশ বল নিজেদের কাছে রেখে প্রতিপক্ষের গোলপোস্টে ২৩টি শট নেয়। যার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। সেখান থেকেই তিনটি গোল পেয়েছে। অন্যদিকে মাত্র ৩২ শতাংশ বল নিজেদের কাছে রাখতে পেরেছে মেক্সিকো।

ম্যাচের ৩২তম মিনিটে আদ্রিয়ানার অ্যাসিস্ট থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন অ্যান্তোনিয়া। বক্সের বাইরে থেকে তার বাম পায়ের নেওয়া দ্রুতগতির শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে অবস্থান নেয়। বিরতির পর ৪৮তম মিনিটে ব্যবধান ৩-০ করেন ব্রাজিলের ইয়াসমিম। গাবি পোর্টিলহোর ক্রসে গোলপোস্টের সামনে বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়াতে ভুল করেননি তিনি। বাকি সময়ে অবশ্য আর কোনো দল গোল পায়নি। আগামী সোমবার (১১ মার্চ) ফাইনালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit