রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

পরিত্যক্ত ককটেল বিষ্ফোরনে ২ শিশু আহত, ৯টি উদ্ধার

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১১০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বৃহস্পতিবার দুপুরে খেলার সময় পরিত্যক্ত ককটেল বিষ্ফোরনে দুই শিশু আহত হয়। এর মধ্যে বিষ্ফোরনে এক শিশুর বাম হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে একটি পরিত্যক্ত বাড়ির ঘর থেকে ৯ টি ককটেল উদ্ধার করে। আহতদের উদ্ধারের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো ফতেয়াবাদ গ্রামের আসলাম হোসেনের ছেলে প্রথম শ্রেণীর ছাত্র আরজু হোসেন(৭) এবং বাবলু হোসেনের ছেলে মাইমুন আহম্মদ(৫)।

পুলিশ ও মনিরামপুর সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গনি মোড়ল জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে ফতেয়াবাদ গ্রামের মৃত নাসির উদ্দিনের পরিত্যক্ত বাড়ির উঠানে শিশু আরজু ও মাইমুন খেলা করছিল। এ সময় তারা কুড়িয়ে পাওয়া একটি জর্দ্দার কৌটা(ককটেল) নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে বিকট শব্দে সেটি বিষ্ফোরিত হয়। ককটেলের স্প্রিন্টারের আঘাতে আরজুর বাম হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয় এবং মেহেম্মেদের শরীরের কয়েক স্থানে ক্ষত হয়।

তাদেরকে উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের সময় পরিত্যক্ত একটি ঘর থেকে পলিথিনে মোড়ানো ৯ টি ককটেল সাদৃশ্য জর্দার কৌটা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit