রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৬২ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম, কোষাধ্যক্ষ শিমুল হাসান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য আনিসুর রহমান, মুকুল হোসেন, শংকর কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের চিত্রাংকন, কুইজ ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit