বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত। 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৭৭ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ৭ই মার্চ ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ৭টায় সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন, ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসন, থানা,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তর পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, থানার ওসি(তদন্ত) মহসিন আলী।
অতিথিরা ১৯৭১ সালের ৭ই মার্চে তৎকালীন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সম্বলিত ভাষণের গুরুত্ব বর্ণনা করে বক্তব্য দেন। আরো বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রিয়াজুল ইসলাম, হবিবর রহমান ও বিদেশী চন্দ্র রায়,কৃষি অফিসার শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী, প্রেসক্লাব (পুরাতন)সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম , সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন ও প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-অধ্যাপক প্রশান্ত বসাক ।পরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit