মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

খাগড়াছড়িতে বিএফএফ- সমকাল বিতর্ক ফাইনালে পুলিশ লাইন্স হাইস্কুল চ্যাম্পিয়ন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১২৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলায় বিএফএফ – সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা  ফাইনাল পর্বে বিচারকদের ফলাফলে সমান নম্বর পাওয়ায় লটারীতে চ্যাম্পিয়ন ও রানার আপ বেছে নেতে হয়েছে। এতে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাইস্কুল চ্যাম্পিয়ন এবং খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় রানারআপ হয়েছে।

সুন্দর বাচনভঙ্গি আর উপস্থাপনে শৈলী গুণে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী তাজমিম সুলতানা শ্রেষ্ট বক্তা হয়েছে। বুধবার (৬ মার্চ) খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপি অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় উদ্বোধনী বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অংপ্রু মারমা।

সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট, টি-শার্ট এবং সনদপত্র তুলে দেন। সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত দুই পর্বের আলোচনায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকরাও নিজেদের সংক্ষিপ্ত মতামত প্রকাশ করেন।

প্রতিযোগিতায় মডারেটর ছিলেন, মাটিরাঙ্গা উপজেলার গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিচারিক দায়িত্ব পালন করেন যথাক্রমে কে. আই. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন মিঠু, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জ্ঞানজ্যোতি চাকমা এবং খাগড়াছড়ি প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ- নারী সাংবাদিক চিংমেপ্রু মারমা।

প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা, বলেন, তথ্যপ্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন শিশু থেকে সববয়সী মানুষ এখন মোবাইল আসক্তিতে ডুবে আছে। কম্পিউটার নির্ভরতার কারণে অনেকের সুন্দর হস্তাক্ষর হারিয়ে যাচ্ছে। জ্ঞানের নানা শাখার প্রতি আগ্রহ হারিয়ে একটি প্রজন্ম পুরোটাই ইন্টারনেট বিনোদনে ঝুঁকে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু করে গড়ে তুলতে হবে। সেজন্য বিতর্ক এবং বইপড়া খুবই জরুরী।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit