মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

নওগাঁয় পাট চাষে উদ্বৃদ্ধ করণীয় চাষী সমাবেশ

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি :‘সোনালী আঁশের সোনার দেশ- জাতির পিতার বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাট চাষে উদ্ধৃদ্ধ করতে নওগাঁয় পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা হলরুমে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প ও উপজেলা প্রশাসন পাট অধিদপ্তর এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

এসময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু এর সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, পাট উন্নয়ন কর্মকর্তা আখতারুজ্জামান, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দীক ও সাবেক সভাপতি কায়েস উদ্দিন বক্তব্য রাখেন। পাট চাষে চাষীদের উদ্বৃদ্ধ করতে জেলার চারটি (নওগাঁ সদর, মান্দা, বদলগাছী ও ধামইরহাট)  উপজেলার ২০০ জন চাষীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চাষীদের প্রনোদনা প্রদান করে প্রধান অতিথি।

পাট উন্নয়ন কর্মকর্তা আখতারুজ্জামান বলেন- পাটচাষে উদ্বৃদ্ধ করতে চারটি উপজেলার ২০০ জন চাষীদের নিয়ে সমাবেশ করা হয়। এ শিল্পকে টিকিয়ে রাখতে হবে। অর্থনৈতিক ভাবে সফলতা বয়ে নিয়ে আসবে। জেলার ১০ হাজার ৫০০ জন চাষীকে উন্নত জাতের পাট বীজ দিয়ে সহযোগিতা করা হবে। এছাড়া বিনামুল্যে সার প্রদান করা হবে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন- প্রতি বছর জমিতে একই ফসল না করে পর্যায়ক্রমে (পরিবর্তন) ভিন্ন ভিন্ন ফসলের আবাদ করা প্রয়োজন। এতে জমির স্বাস্থ্য ভাল থাকবে এবং রোগ বালাই কম হবে। পাট চাষে জমির উর্বরতা বাড়ে।

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit