ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর পৌঁছেছেন। স্থানীয় সময় বেলা ৩টায় পৌঁছেছেন তিনি। সঙ্গে তার সহধর্মিণী রাহাত আরা বেগম রয়েছেন। আগামীকাল চিকিৎসকের শিডিউল আছে।
এ সময় সিঙ্গাপুর প্রবাসী নেতৃবৃন্দ তাকে স্বাগতম জানান। এর আগে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি।
কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:০৮