মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

সমাবেশের ডাক নুরের, ভারতীয় পণ্য বিরোধী লিফলেট বিলি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : এর আগে পল্টনে আলরাজি কমপ্লেক্সের সামনে পথসভা করেন নেতাকর্মীরা। এ সময়  নুর বলেন, ‘ভারত বাংলাদেশের গণতন্ত্রের পথে বড় বাধা। এজন্য দেশের জনগণ এরই মধ্যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। আগামী ঈদে কেউ ভারতীয় কাপড় কিনবেন না। দেশ বাঁচাতে ভারতীয় পণ্য বর্জন করুন।’

তিনি আরও বলেন, ‘নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। জনগণ বাজারে গিয়ে একটা পণ্য কিনলে আরেকটা পারে না। জনজীবনে দুর্ভোগ এবং একটা নীরব দুর্ভিক্ষ চলছে। জনগণ দিশেহারা। সরকারের মন্ত্রীরা শুধু কথা বলছে জিনিসপত্রের দাম কমাতে পারছে না। নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার কোনো উদ্যোগ নেই।’
 
নিজেদের কর্মসূচি ঘোষণা দিয়ে নুর বলেন, ‘আমরা জনগণকে নিয়ে আন্দোলন করে দাম কমাতে বাধ্য করতে ৮ মার্চ ঢাকা ও পরবর্তীতে জেলা পর্যায়ে সমাবেশ করবো। জনগণের প্রতি আহ্বান, আপনারা জনসম্পৃক্ততা ইস্যুতে রাজপথে নামুন।’
 
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘জনগণের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। সরকার ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বললেও ৭০ টাকায় চাল কিনতে হচ্ছে। আমাদের দাবি চালের দাম ৩০ টাকা, মসুর ডাল ৮০ টাকা ও তেলের দাম ১০০ টাকা করতে হবে। সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। কিন্তু এই সিন্ডিকেটের মূল হোতা সরকার।’
 
পথসভায় সঞ্চালনা করেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit