শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

রমজানের আগেই বাড়তি দামে নাজেহাল ক্রেতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : নতুন সরকার গঠনের পর থেকেই নিত্যপণ্যের দাম সহনীয় রাখার আশ্বাস দেয়া হচ্ছে। তবে বাস্তবায়ন দেখছেন না ভোক্তারা। সরকার রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার আশ্বাস দিলেও দাম কমার কোনো লক্ষণ নেই। কাজে দিচ্ছে না কোনো পদক্ষেপ।

এমনিতেই সাধারণ মানুষের সাধ্যের বাইরে অধিকাংশ পণ্যের দাম। দর বেঁধে দিলেও সেই দামে মিলছে না ভোজ্যতেল। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হয়েছে চিনির দাম। বিক্রেতারা বলেন, 

গত বছর ছোলা বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি। এবার বিক্রি করা হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা করে। কয়েক দিন আগেও চিনি ১৩৪ টাকা দরে কিনতে পেরেছি। এখন আমাদের কেনাই পড়ে ১৪০ টাকা কেজি।

খেটে খাওয়া সাধারণ মানুষের নাগালের বাইরে এমনিতেই বেশিরভাগ পণ্যের দাম। এমন অবস্থার মধ্যেই বাড়ানো হয়েছে, ছোলা, চিনি ও খেজুরের দাম। বছর ব্যবধানে পণ্যগুলোর দাম বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ। দাম বেঁধে দিলেও সেই দামে মিলছে না ভোজ্যতেল। এ অবস্থায় দিশেহারা ক্রেতার মিলছে না আয় ও বাজার খরচের হিসাব।

ক্রেতারা বলছেন, বাড়তি দামে হিমশিম খাওয়ার অবস্থা। বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় অনেক কম পণ্য কিনতে হচ্ছে। দাম একটু কম থাকলে ভালো হয়। এদিকে রমজানে চাহিদা বেড়ে যাওয়া শসা, লেবু ও বেগুনের দামও বাড়ছে লাগামহীনভাবে। শসা কেজিতে ৮০ থেকে ৯০, লেবু হালি ৫০ ও বেগুনের কেজি পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit