বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান কমলা হ্যারিসের

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। একইসঙ্গে তিনি ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন।

কমলা হ্যারিস বলেন, গাজায় মানুষ যে মাত্রার দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, তাতে অবশ্যই তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি চালু করা উচিত এবং এর সময়সীমা অন্তত ছয় সপ্তাহ হওয়া উচিত, যা এ মুহূর্তে আলোচনার টেবিলে আছে। তিনি বলেন, এতে জিম্মিরা মুক্তি পাবে এবং সেখানে (গাজায়( উল্লেখযোগ্য পরিমাণ ত্রাণ পৌঁছানো যাবে।

বিশ্লেষকরা কমলার এসব বক্তব্যকে ইসরায়েলের বিরুদ্ধে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কোনো কর্মকর্তার কাছ থেকে আসা সবচেয়ে কড়া সমালোচনা হিসেবে বিবেচনা করছেন। 

১৯৬৫ সালে আলাবামায় নাগরিক অধিকার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের সহিংস দমন-পীড়নের ঘটনা স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কমলা আরও বলেন, গাজার মানুষ না খেয়ে আছে। তারা অমানবিক পরিবেশে আছে এবং আমাদের সবার মধ্যে যে মানবিক অনুভূতিগুলো রয়েছে, তা আমাদেরকে বাধ্য করছে যথাযথ উদ্যোগ নিতে।

তিনি বলেন, ইসরায়েলি সরকারকে ত্রাণের সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার গাজা শহরে ত্রাণ সংগ্রহ করতে যেয়ে ১০০ ফিলিস্তিনি নিহতের ঘটনা প্রসঙ্গে কমলা মন্তব্য করেন, অনেক বেশি নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৪/দুপুর ১২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit