বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

বহু লড়াইয়ের ম্যানচেস্টার ডার্বিতে যাদের ওপর নজর

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : ইতিহাদ স্টেডিয়ামে রোববার সাড়ে ৯টায় মুখোমুখি হবে ইউনাইটেড ও সিটি। এ লড়াইয়ে আলো ছড়ানোর মতো রয়েছেন বেশ কয়েকজন তারকা। সেখানে অবশ্যম্ভাবী হিসেবে এসে যায় আরলিং হলান্ডের নাম। এবারের লিগেরই সর্বোচ্চ গোলদাতা পেপ গার্দিওলার এই শিষ্য। তেমনি কেভিন ডি ব্রুইন, ফিল ফোডেন, ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচো, ক্যাসেমিরোদের কথাও বলতে হয়।



ডি ব্রুইনকে আবার বড় ম্যাচের প্লেয়ার বলে থাকেন অনেকে। যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে থাকার দেওয়ার ক্ষমতা তার চেয়ে আর বেশি কার! লুটনের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪টি অ্যাসিস্ট করেছিলেন এই বেলজিয়ান। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ১২ ম্যাচে ২ গোলের পাশাপাশি তিনি করেছেন ১২টি অ্যাসিস্ট। হলান্ড-ডি ব্রুইন রসায়নের মাঝে বাড়তি মাত্রা যোগ করতে পারেন ফোডেন।

মাত্র ১৯ বছর বয়সেই ইউনাইটেডে বেশ নাম-ডাক কামিয়েছেন গারনাচো। গুরুত্বপূর্ণ সময়ে দলের ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হন তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৭ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেছেন এ আর্জেন্টাইন। রক্ষণাত্মক মিডফিল্ড কিংবা গোলমুখ, সবখানেই সমানতালে খেলেন ইউনাইটেডের ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাসেমিরো। নটিংহ্যামের বিপক্ষে সবশেষ ম্যাচে তার গোলেই জিতেছিল রেড ডেভিলসরা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/বিকাল ৫:২১ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit