বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

হজযাত্রীদের নতুন সুখবর দিলো সৌদি আরব

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় জমায়েত পবিত্র হজ পালনের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি মক্কায় উপস্থিত হন। এরইমধ্যে আগামী জুনে হজ মৌসুমকে ঘিরে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি আরব। চলতি বছর থেকে সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে আগের মতো দেশভিত্তিক নির্দিষ্ট স্থান বরাদ্দ দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ।

 

 
এদিকে, অতীতে হাজিদের বাসস্থান নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল। সেসব অভিযোগকে আমলে নিয়ে সংকট সমাধানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সর্বোচ্চ মানের সেবা দিতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

নিরাপদ বাসস্থান ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতে এরই মধ্যে মক্কায় ১ হাজার ৮৬০টি আবাসিক ভবনের লাইসেন্স দেয়া হয়েছে। অনুমোদিত এসব ভবনে প্রায় ১২ লাখ মুসল্লি থাকতে পারবেন বলেও জানানো হয়।

 
গণমাধ্যমের বরাতে জানা যায়, আগামী ৮ মে পর্যন্ত ভবনের মালিকদের কাছ থেকে আরও লাইসেন্স আবেদন নেয়া হবে। এতে চলতি বছর মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত আবাসিক ভবনের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit