শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

দেশের মানুষ সাশ্রয়ী হলে অর্থনীতি ভালো থাকবে : অর্থ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৭৪ Time View

ডেস্কনিউজ : অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, ‘দেশের মানুষকে সাশ্রয়ী হতে হবে। আমরা সাশ্রয়ী হলে দেশের মানুষ ভালো থাকবে, অর্থনীতি ভালো থাকবে।’দায়িত্বগ্রহণের পর আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওয়াসিকা আয়শা খান আরও বলেন, ‘যুদ্ধ পরবর্তী বিশ্বে দেশের অর্থনীতি নাজুক আছে। অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকারের ভিশনগুলো ও শেখ হাসিনার নির্দেশ মেনে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করব।’

দুর্নীতি মুক্ত শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই মূল চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের চ্যালেঞ্জ আছে, দুর্নীতির চ্যালেঞ্জ আছে অর্থনীতিতে। আমি দায়িত্বটাকে চ্যালেঞ্জ মনে করছি না। সাধ্যমতো কাজ করব।’দেশের খাদ্যপণ্যের ঘাটতি মোকাবিলায় আমদানির জন্য সুযোগ দেওয়া হয়েছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit