বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

শেহবাজ শরিফ আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সব নাটকের অবসান ঘটল। গত মাসের বিতর্কিত নির্বাচনের পর পাকিস্তানের আইনপ্রণেতারা শেহবাজ শরিফকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন।

খবর আল জাজিরার। দক্ষিণ এশিয়ার দেশটিতে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বড় ধরনের কারচুপির অভিযোগও ওঠে। আর ফল ঘোষণায় নজিরবিহীন বিলম্ব পরিলক্ষিত হয়। সরকার গঠন নিয়ে এক ধরনের অচলাবস্থাও দেখা দেয়।  

রোববার জাতীয় পরিষদ প্রধানমন্ত্রী নির্বাচনে বৈঠক করে। এতে আইনপ্রণেতারা শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। ৭২ বছর বয়সী শেহবাজ শরিফ গেল বছরের আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। পরে সাধারণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে জাতীয় পরিষদ বিলুপ্ত হয়ে তত্ত্বাবধায়ক সরকার আসে।

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)-এর প্রতিষ্ঠাতা নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফ। দলটি সরকার গঠনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট গঠন করেছে।  

শেহবাজ শরিফ বর্তমানে পিএমএল-এনের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তিনি ২০১ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ওমর আইয়ুব খান ৯২ ভোট পান। নির্বাচনের তিন সপ্তাহ পর নবনির্বাচিত সাধারণ পরিষদ গেল বৃহস্পতিবার শপথ নেয়।

কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নির্বাচনী প্রতীক হারানোয়, প্রার্থীরা স্বতন্ত্র হয়ে ভোটে অংশ নেন। দলটির সমর্থিত প্রার্থীরা ৯৩টি আসন পান।  

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit