বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

এসআই নিয়োগে প্রার্থীর বয়স ৩০ করার নির্দেশনা চেয়ে রিট

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৭ থেকে ৩০ বছর করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক ও সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৬৭ চাকরিপ্রার্থীর প্রতিনিধি মো. আব্দুল লতিফের পক্ষে গত ১৫ ফেব্রুয়ারি অ্যাডভোকেট রাশেদুল হক এই রিট করেন।

এ বিষয়ে আইনজীবী রাশেদুল হক বলেন, পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৭ বছর থেকে ৩০ করার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করা হয়েছিল। এ সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করা হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit