বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাঁচতে যে পরামর্শ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : রোববার সকালে বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে শীর্ষে ঢাকা। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে স্কোর ২১১। বায়ুর এ মান খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। আগের দিন শনিবার ঢাকার বায়ুর মান ছিল ১৬৭, সূচক অনুযায়ী যা অস্বাস্থ্যকর।

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৩০ গুণ বেশি।

আজ সকালে বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও ভিয়েতনামের হ্যানয়। শহর দুটির স্কোর যথাক্রমে ১৬৩ ও ১৬২।

এদিকে ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে বাইরে বের হলে মানুষকে অবশ্যই মাস্ক পরতে হবে। বাসার বাইরে গিয়ে ব্যায়াম করা যাবে না। দূষণ থেকে রক্ষা পেতে ঘরের জানালা বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

 

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit