শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

শেখ হাসিনা প্রতিদান দিতে ভুলেন না: প্রাণিসম্পদমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ :  শেখ হাসিনা প্রতিদান দিতে ভুলেন না মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান বলেছেন, এখন সিলেটকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়ে শেখ হাসিনা সিলেটবাসীর ভালোবাসার প্রতিদান দেবেন।তিনি বলেন, সিলেটের মাটি নৌকার ঘাঁটি প্রমাণ করেছেন ভোট দিয়ে। তাই উপহার হিসেবে শফিকুর রহমান চৌধুরীকে প্রতিমন্ত্রী করেছেন প্রধানমন্ত্রী।

শনিবার (২ মার্চ) বিকেলে নগরীর ক্বীন ব্রিজ ও সারদা হল সংলগ্ন চাঁদনীঘাটে নাগরিক সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী হওয়ায় এ নাগরিক সংর্বধনার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সরকারের প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান আরও বলেন, শেখ হাসিনা অদম্য। তিনি বিশ্ব মোড়লদের চোখ রাঙানি ভয় পান না। বহু রক্তচোখ অপেক্ষা করে, বহু মোড়লদের চোখ রাঙানি উপক্ষো করে এ বাংলার মানুষকে নির্বাচন উপহার দিয়েছেন।

তিনি বলেন, যারা নির্বাচনের বিরুদ্ধে ছিলো। নির্বাচন হবে না বলে বিভিন্ন হুমকি স্যাংশনের ভয় দেখিয়েছিলো, তাদের মুখের ওপর দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিলেন, আমার বাংলার মানুষ আমার সঙ্গে আছে। বিশ্বের কোনো মোড়লের চোখ রাঙানিতে ভয় পাই না। তিনি আমাদের সবাইকে শেখ হাসিনার উন্নয়নের পক্ষে কাজ করতে হবে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit