শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ইরানে সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগ করবে আফগান সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর চাবাহারে ৩৫ মিলিয়ন বা সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের একটি প্রতিনিধি দল। আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি কওমি জানিয়েছেন, আফগানিস্তান বাণিজ্যিক, আবাসিক ও প্রশাসনিক কাজে এই বিনিয়োগ করবে। 

এর আগে সাম্প্রতিক সময়ে ইরান আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যবস্থা হাতে নেয়। ফলে আফগান ও ইরান সীমান্তে উত্তেজনা দেখা দেয়। তার মাঝেই ইরানে আফগানদের বিনিয়োগের খবর সামনে এলো। গত ডিসেম্বরে আফগান নাগরিকদের ইরানের ১৬ প্রদেশে বসবাসের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

ইরানের নির্মাণসহ বিভিন্ন খাতে আফগান কর্মীর সংখ্যা বেড়ে যাওয়া নিজেদের অর্থনীতি বাঁচাতে এই সিদ্ধান্ত নেয় ইরান। ইরান জানিয়েছে, তাদের দেশে প্রায় ৪০ লাখ বিদেশি বাস করে। যাদের মধ্যে অধিকাংশই শরণার্থী। 

তবে ২০২১ সালে তালেবান ক্ষমতায় বসার পর থেকেই আফগানিস্তানের সাথে বাণিজ্য জোরদার করার চেষ্টা করছে ইরান। তেহরানের আফগান দূতাবাসও তালেবান প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit