স্পোর্টস ডেস্ক : শ্বাসযন্ত্রের সংক্রমণে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে না কুশল পেরেরার। সোমবার (৪ মার্চ) শুরু হতে যাওয়া সিরিজে তার বদলি হিসেবে নিরোশান ডিকভেলাকে দলভুক্ত করেছে শ্রীলঙ্কা। এক বছর পর শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন ডিকভেলা। সর্বশেষ ২০২৩ সালের মার্চে শ্রীলঙ্কার জার্সিতে দেখা যায় তাকে। আর সাদা বলের ক্রিকেট সবশেষ খেলেছিলেন ২০২২ সালের জুনে।
বাংলাদেশ বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শেষ ম্যাচে অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (প্রথম দুই ম্যাচে অধিনায়ক), কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহীশ তিকশানা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দিলশান মাদুশাঙ্কা, নুয়ান থুসারা, মাথিশা পাতিরানা, আকিলা দনঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আভিশকা ফার্নান্দো, জেফরি ভ্যান্ডারসে
কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/রাত ৮:১৪