শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

রবিবার শুরু ডিসি সম্মেলন, উঠছে ৩৫৬ প্রস্তাব

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রবিবার (৩ মার্চ)। এদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলনকে সামনে রেখে এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ৩৫৬টি প্রস্তাব পাওয়া গেছে। 

শনিবার সচিবালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৪’ নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মাহবুব হোসেন বলেন, নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করবে মাঠ প্রশাসন। এবারের ডিসি সম্মেলনে নীতি নির্ধারকদের কাছ থেকে অভিজ্ঞতা, পরামর্শ ও নির্দেশনা গ্রহণ করবেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

এছাড়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ কমানো, রাস্তাঘাট ও সেতু নির্মাণ, পর্যটনের বিকাশ, দুর্যোগ ব্যবস্থাপনাসহ জেলা প্রশাসকদের কাছ থেকে আসা জনস্বার্থ সংশ্লিষ্ট ৩৫৬টি প্রস্তাবের উপরে নির্দেশনা দেবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। জেলা প্রশাসক সম্মেলনে মোট ২৫টি কার্য-অধিবেশন ছাড়াও স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জেলা প্রশাসকরা নির্দেশনা গ্রহণ করবেন।

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit