শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ হস্তান্তর

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনে মারা যাওয়া স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

নিহতরা হলেন শুল্ক সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তার স্ত্রী মেহেরুন নেসা জাহান ও তা‌দের সন্তান ফাইরুজ কাশেম জামিরা।

আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন।

নিহত রাজস্ব কর্মকর্তার শ্বশুর মুক্তার আলম হিলালী বলেন, আমার মেয়ে, জামাই ও তার সাড়ে তিন বছরের মেয়ের মরদেহ জেলা প্রশাসন আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া থানা এলাকার উদ্দেশে রওনা হয়েছি।

তিনি বলেন, আমার মেয়ে, স্বামী ও সন্তানকে নিয়ে কেরাণীগঞ্জে বসবাস করত। কক্সবাজারের রামুতে এবং পরে উখিয়ায় জানাজা শেষে তাদের দাফন করা হবে।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit