শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চৌগাছায় চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৪৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় চালককে ছুরি মেরে মোটরসাইকেল ছিনতায়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটের দিকে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা যাত্রীছাউনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল চালক উপজেলার জগদিশপুর ইউনিয়নের আরকান্দি গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে শিমুল হাসান (২৩)। বর্তমানে আহত ভুক্তভোগী চৌগাছা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চৌগাছা সরকারি হাসপাতালে আহত শিমুল সাংবাদিকদের জানান, আমি সম্প্রতি একটি লাল রঙ্গের প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল কিনে (যাত্রী বহন কাজে) ভাড়াই চালায়। শুক্রবার (১ মার্চ) রাত ৮টার দিকে জগদিশপুর থেকে হাজরাখানায় যাওয়া-আসার জন্য অপরিচিত এক ব্যাক্তি আমার মোটর সাইকেলটি ভাড়া করেন। যাত্রীকে নিয়ে আমি চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা গ্রামের কবরস্থানের পাশে থাকা যাত্রী ছাউনীর নিকট পৌছায়।

সেখানে আগে থেকে আরো একজন লোক দাড়িয়ে ছিলো। সেখানে মোটরসাইকেল থামাতে বলেন। সেখানে থামার সাথে সাথেই দুইজন মিলে আমার উপর হামলা চালায়। এ সময় তারা আমাকে এলোপাতাড়ি ভাবে পিটাতে থাকে। আমি ডাকচিৎকার দিলে দুষ্কৃতিকারীরা আমাকে ছুচিকাঘাত করে মোটরসাইকেটি ছিনিয়ে নিয়ে যায়। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাছুসজ্জামান বলেন, আহত ব্যাক্তির শরীরে আঘাত রয়েছে। নাকে ও চোখের কোনায় ক্ষত রয়েছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, পুলিশ টহল চলছে। এ ঘটনার আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। এদিকে একই দিন উপজেলার দেবীপুর মসজিদ চত্তর থেকে ইমামের মোটর সাইকেল চুরি করেছে দূর্বিত্তরা। (১লা মার্চ) শুক্রবার জোম্মার নামাজের সময় উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবিপুর বাজার জামে মসজিদের সামনে থেকে চুরি হয় মোটর সাইকেলটি।ইউনিয়নের মাটচাকলা গ্রামের বাসিন্দা মাও.হাবিবুর রহমান দেবিপুর বাজার জামে মসজিদের ইমামেয়র দায়িত্ব পালন করেন।

তিনি একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ও গুয়াতলি দাখিল মাদ্রাসার সহকারি মাওলানা শিক্ষক।মাও.হাবিবুর রহমান জানান, শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মসজিদ চত্ত্বরে তার ব্যবহৃত ১২৫ সিসি ডিস্কভার মোটর সাইকেলে তালা লাগিয়ে রাখেন। নামাজ শেষে মসজিদ থকে বেরিয়ে দেখেন তার মোটর সাইকেলটি নেই। ধারনা করছেন অজ্ঞাত চোরেরা সাইকেলটি চুরি করে পালিয়েছে। তার মোটর সাইকেলে রেজিষ্ট্রেশন নম্বর যশোর-হ- ১৯-৯৪২৫। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি। চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই জারকিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit