মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥ ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন গুতেরেসের বিদায়ী ভাষণে গাজা, এআই ও নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের তাগিদ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের

হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৫৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি বলেছেন, মসজিদ আল্লাহর ঘর ও পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান। মসজিদ মুমিনের প্রিয় আশ্রয়স্থল। মসজিদকে কেন্দ্র করেই মুসলমানের সামাজিক সম্পর্ক টিকে থাকে, দৃঢ় হয় মুসলিম ভ্রাতৃত্ব। আমি মনে করি ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের পাশাপাশি সামাজিক কর্মকা-ের কেন্দ্রে পরিণত হবে এই মসজিদ। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশের বিভিন্ন স্থানে মডেল মসজিদ নির্মাণ ও মসজিদের উন্নয়ন কাজের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সবাইকে সরকারের পাশাপাশি আল্লাহর ঘর মসজিদ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।তিনি শুক্রবার (১লা মার্চ) বিকেলে দক্ষিণ সুরমাস্থ নগরীর ৪০নং ওয়ার্ডের আলমপুর (মনিপুর) হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন।হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সুমনের পরিচালনায় দোয়া পরিচালনা করেন কদমতলী পয়েন্ট জামে মসজিদের খতিব মুফতি মজির উদ্দিন কাসেমী।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৪০নং ওয়ার্ড কাউন্সিলর লিটন আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল ময়না, আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, প্রকৌশল আব্দুল হালিম, ২৭নং ওয়ার্ডে আব্দুল আহাদ, সমাজকর্মী নজির আহমদ, যুবলীগ নেতা ইকবাল হোসেন মিটু, কৃষকলীগ নেতা শামীম কবির, জেলা তাঁতীগের সহ সভাপতি রিকন পাল, এলাকার বিশিষ্ট মুরব্বী দৌলা মিয়া, নোমানুল হক জুনেদ, জিয়াউর রহমান, জসিম উদ্দিন প্রমুখ।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit