বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রিয়তির দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত মুন্সিগঞ্জে জেরিন তাসনিম প্রিয়তির (২০) দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুর ১টার দিকে নিহতের মরদেহ মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার এলাকায় পৌঁছায়। এই ছাত্রীর এমন করুণ মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে উঠেছে পুরো এলাকা। প্রিয়জনকে হারিয়ে আহাজারি-আর্তনাদে ভেঙে পড়েন স্বজনরা।

প্রিয়তি পঞ্চসার ইউনিয়নে বিনোদপুরো এলাকার আওলাদ হোসেনের মেয়ে। তিনি সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পরিবারের লোকজন জানান, বুধবার বড় বোন বোন সুহা কানাডা থেকে দেশে ফেরায় ঢাকায় গিয়েছিলেন প্রিয়তি। বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত বেইলি রোডের ভবনটিতে বোন প্রিয়তি সুহাসহ ৪ জন খাবার খেতে গিয়েছিলেন। এসময় তাদের ৩ জন জীবিত বের হতে পারলেও মারা যান আটকে পড়া প্রিয়তি। ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেলে তার মরদেহ সনাক্ত করে স্বজনরা।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৪,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit