রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

নওগাঁয় বিসিক উদ্যোক্তা মেলা শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ১০দিন ব্যাপী শুরু হয়েছে ‘বিসিক উদ্যোক্ত মেলা’। শুক্রবার বিকেল ৫টায় নওগাঁ শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। জেলা প্রশাসনের সহযোগীয়তায় বিসিক জেলা কার্যালয় এ মেলার আয়োজন করে।এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিলন্ট চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি) গাজিউর রহমান, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: লুৎফর রহমান ও বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক শামীম আক্তার মামুনসহ বিসিকের অন্যান্য কর্মকর্তা অন্যরা।

মেলায় নিজেদের পণ্যের প্রচার-প্রসারের জন্য হস্তশিল্প, বুটিকস, ব্লেজার, খেলনা ও খাবারের স্টলসহ ৬০ টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও নৌকা। মেলায় প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit