বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জয়পুরহাটে জাতীয় বীমা দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৯৪ Time View
মিজানুর রহমান মিন্টু ,জয়পুরহাট : ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে জয়পুরহাটে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  জেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি এবং বেসরকারি বীমা কোম্পানির সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শুক্রবার  (১ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্বপু্র্ন বিষয়ে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জয়পুরহাট প্রেসক্লাবে সভাপতি নৃপেন্দ নাথ মন্ডল পিপি, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, জীবন বীমা করপোরেশনের ম্যানেজার শফিকুল আলম, সাধারণ বীমা কর্পোরেশনের ম্যানেজার হারুনুর রশিদ,  পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার ও একুশে টেলিভিশন এবং দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, মেঘনা লাইফ ইনস্যুরেন্সের হারুন অর রশীদ, মেট লাইফের ব্রাঞ্চ ম্যানেজার রতন কুমার সহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।আলোচনা সভা শেষে পপুলার লাইফ ইনস্যুরেন্স ও মেঘনা লাইফ ইনস্যুরেন্সেের মেয়াদ উত্তীর্ণ দাবীর চেক গ্রাহকের হাতে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit