শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মুলরনি মারা গেছেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুর খবর নিশ্চিত করে তার মেয়ে ক্যারোলিন মুলরনি জানান, পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিতে চোখ বুজেছেন তার বাবা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ক্যারোলিন লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে আমার মা ও পরিবারের পক্ষ থেকে আমার বাবা, কানাডার ১৮তম প্রধানমন্ত্রী ব্রায়ান মুলরনির মৃত্যু সংবাদ ঘোষণা করছি।

১৯৩৯ সালে কানাডার কুইবেকে জন্মগ্রহণ করেন মুলরনি। তিনি শুরুতে সেখানে আইনজীবী হিসেবে কাজ করতেন। পরে ব্যবসায় নির্বাহী হিসেবে কাজ করেন। এর পর ১৯৮৩ সালে মধ্য-ডানপন্থি প্রগ্রেসিভ কনজারভেটিভস দলের নেতৃত্বে আসেন। পরের বছর তিনি পার্লামেন্ট সদস্য হন। এর পরের বছর মুলরনির নেতৃত্বাধীন কনজারভেটিভরা পিয়েরে ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেলদের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পায়। ১৯৮৮ সালে কানাডার শাসনক্ষমতায় বসেন মুলরনি।  

৯ বছর কানাডার প্রধানমন্ত্রী ছিলেন মুলরনি। ১৯৮০-এর দশকে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অধীনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে যেসব উদার অর্থনৈতিক নীতিমালা চালু ছিল, তা অনুসরণ করতেন মুলরনি। তার সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলোর একটি হলো, ১৯৮৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার মুক্তবাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। পরে মেক্সিকোকেও এই চুক্তির আওতায় যুক্ত করা হয় এবং এর নাম দেয়া হয় নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (নাফটা)।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit