রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ঢাকা জেলা যুবলীগ কমিটিকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটিকে ফুল অর্পণের মধ্য দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকালে সাভারের তালবাগ বউবাজার এলাকায় সংগঠনটির কার্যালয়ে ফুল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা। এসময় আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকারের নেতৃত্বে নবগঠিত কমিটির আহবায়ক জিএস মিজানুর রহমান মিজানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এদিকে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকারও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় আরও শুভেচ্ছা জানান, আশুলিয়া থানা যুবলীগের সদস্য ওমর আলী সজিব, মোঃ আমীর হোসেন খাঁন জয়, মোঃ নজরুল ইসলাম, মোঃ মাহফুজ আহম্মেদ, মোঃ কাইসার আহম্মেদ এবং ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গতঃ১৭ই ফেব্রুয়ারী রোজ শনিবার  বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের (এমপি) স্বাক্ষরিত দলীয় প্যাডে জিএস মিজানুর রহমান মিজানকে আহবায়ক ও মাসুদ আহম্মেদ, এইচএম সেলিম, ইরফান উদ্দীনকে যুগ্ম-আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা দেন। এরআগে ২০২১ সালের পহেলা সেপ্টেম্বরে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit