শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে–ঢাবি উপাচার্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮১ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, “যে কোন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অ্যালামনাইবৃন্দ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অ্যালামনাইরা সবসময় অবদান রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষার্থীদের বিকশিত করতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তিনি অ্যালামনাইবৃন্দের  কে এগিয়ে আসতে হবে”। 

আজ ২৯ ফেব্রুয়ারি (২০২৪) বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সকল বিভাগ, হল, ইনস্টিটিউট সহ বিভিন্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভায় উপাচার্য এই আহবান জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ সহ বিভিন্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 

নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিভিন্ন হল এবং বিভাগের সাবেক শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে এই মতবিনিময় সভা মিলনমেলায় পরিণত হয়। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের সকল অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার সহ আমাদের নানাবিধ উদ্যোগকে সফল করতে অ্যালামনাইদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তাদের সম্পর্ক আরও জোরদার করতে হবে”। 

শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে 

এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের এনডাওমেন্ট ফান্ডে অনুদান প্রদানের জন্য উপাচার্য অ্যালামনাইদের প্রতি আহবান জানান।

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit