রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইটের বদলে কংক্রিট ব্লকের ওপর জোর ভূমিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : নির্মাণ কাজে টেকসই উপকরণ ব্যবহার করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তিনি বলেন, আমাদের এমন উপকরণ ব্যবহার করা উচিত যা কেবল নির্মাণের প্রয়োজনীয়তা পূরণ করে না বরং পরিবেশ সংরক্ষণেও অবদান রাখে। এক্ষেত্রে ইটের বদলে কংক্রিট ব্লক নির্মাণ শিল্পের ওপর জোর দিয়েছেন তিনি।

মতবিনিময় সভায় ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা, খুলনার সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, খুলনা বিভাগীয় অঞ্চলের কংক্রিট ব্লক উৎপাদন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা এবং এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উদ্যোক্তা ও প্রকৌশলীরা কংক্রিট ব্লক নিয়ে তাদের অভিজ্ঞতা এবং অর্থনৈতিক সম্ভাব্যতা বিষয়ে মতামত ব্যক্ত করেন।

ভূমিমন্ত্রী বলেন, কংক্রিট ব্লক নির্মাণ শিল্পে এক আধুনিক প্রযুক্তি। এই ব্লকগুলো ইটের তুলনায় বর্ধিত স্থায়িত্ব, উন্নত নিরোধক এবং পরিবেশগত ক্ষতিকর প্রভাব হ্রাস করে। মন্ত্রী এ সময় অংশীজনদের নির্মাণ প্রকল্পগুলোতে কংক্রিট ব্লক ব্যবহারের ক্ষেত্র অন্বেষণ করতে উৎসাহিত করেন।

ভূমিমন্ত্রী এ সময় কংক্রিট ব্লক উৎপাদন খাতে উদ্ভাবন চালানোর ক্ষেত্রে উদ্যোক্তা ও প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তিনি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সহযোগিতা এবং সম্মিলিত অগ্রগতির লক্ষ্যে কংক্রিট ব্লক উৎপাদনকারী সংশ্লিষ্ট বাণিজ্য অ্যাসোসিয়েশন কিংবা ফেডারেশন প্রতিষ্ঠার জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।

সভায় পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, ইটভাটাগুলো বায়ুদূষণের এক বড় উৎস। এ ছাড়া ইটভাটায় যথেচ্ছভাবে কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার করা হচ্ছে। এ কারণে ফসলি জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। কংক্রিট ব্লক ব্যবহারে এই ঝুঁকি অনেক কমে আসবে বলে পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit