বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আয়েশাকে দেওয়া কথা রাখলেন তামিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : রংপুর রাইডার্সকে অনায়াসে হারিয়ে বিপিএলের ফাইনালের টিকিট কেটেছে তামিম ইকবাল ও তার দল ফরচুন বরিশাল। জেতার পরই তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল ছোট একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘মনুরা কেমন আছো?’

পোস্টে আয়েশা সিদ্দিকা ইকবাল বলেছেন, তার স্বামী আগেই এমন সাফল্যের ভবিষ্যদ্বাণী করে রেখেছিলেন। ‘তামিম ইকবাল তুমি টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বলেছিলে, আমরা ফাইনাল খেলব!!! তুমি তোমার কথা রেখেছ। দারুণ দলীয় প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ।’ সেই সঙ্গে তালির ইমোজি দিয়েছেন তিনি।

সে পোস্টে তামিমভক্ত ও বরিশাল সমর্থকেরা তাদের ভালোবাসা জানিয়ে গেছেন। মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টিও মন্তব্য করেছেন। তাতে তিনি বরিশালে খেলা জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের স্ত্রীদের ট্যাগও দিয়েছেন। 

আয়েশা, জান্নাতুল কেফায়াত মন্ডি (মুশফিকুর রহিমের স্ত্রী), ঝুমু ইসলাম (তাইজুল ইসলামের স্ত্রী), তাসনিয়া আনোয়ার (কামরুল ইসলাম রাব্বির স্ত্রী), রাবেয়া প্রীতি (মিরাজের স্ত্রী) ও প্রিয়ন্তি দেবনাথকে (সৌম্য সরকারের স্ত্রী) ট্যাগ দিয়ে জান্নাতুল লিখেছেন—‘আমাদের অভিনন্দন।’

সে কমেন্টে ঝুমু ইসলাম উত্তর দিয়েছেন, ‘ভাবি অনেক অনেক খুশি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।’ তাসনিয়া আনোয়ার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ভাবি। এত বছর পর এই ফ্র্যাঞ্চাইজির একটি ট্রফি প্রাপ্য।’

উত্তরে জান্নাতুল কাউসার লিখেছেন, ‘ইনশাআল্লাহ মোরা জেতবেআনে মনু।’ তাতে আবার তাসনিয়ার উত্তর, ‘হ আমনে আইয়েন হুক্কুরবার। ইনশাআল্লাহ।’ রাবেয়া প্রীতিও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit