বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

৪ বছর পর প্রথম বিবাহবার্ষিকী টয়া-শাওনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : ২০২০ সালে বিয়ে করলেও ২০২৪ সালে প্রথমবার নিজেরদের বিবাহবার্ষিকী পালন করছেন টয়া ও শাওন। এখন প্রশ্ন হচ্ছে প্রথম বিবাহবার্ষিকী কীভাবে? মূলত এ তারকা দম্পতি লিপ ইয়ারে বিয়ে করেছেন। অর্থ্যাৎ ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি। চার বছর পর পর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। এটাকে ‘লিপ ইয়ার’ বলা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতেই ২৯ ফেব্রুয়ারি বিয়ের জন্য বেছে নেন অভিনেত্রী। সে অনুযায়ী আজই টয়া-শাওনের প্রথম বিবাহবার্ষিকী।

এদিকে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন টয়া। পোস্টে নিজের বেশ কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘২৯ ফেব্রুয়ারি, ২০২৪। শুভ লিপ ইয়ার বিবাহবার্ষিকী সৈয়দ জামান শাওন। চলো আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমাদের ভালোবাসার মুহূর্তগুলোর মধ্য দিয়ে উদযাপন করি।’

টয়ার ভাষ্য,প্রিয় স্বামী, তুমিই আমাদের পথ চলার হৃদস্পন্দন। সব সীমাবদ্ধতা ছাড়িয়ে তুমি আমার শক্তি, ভালবাসা এবং আনন্দের সকল উৎস। তোমার অটুট সমর্থন এবং অন্তহীন উদারতা আমার জীবনকে এমনভাবে আলোকিত করে যা আমি কখনই ভাবিনি। আমাদের প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করা, প্রতিটি স্মৃতি লালন করা, সীমাহীন ভালোবাসা এবং সুখে ভরা ভবিষ্যতের জন্য উন্মুখ।

আবারও শুভ লিপ ইয়ার বার্ষিকী, আমার প্রিয় স্বামী। তোমাকে পাশে পেয়ে আমি চির কৃতজ্ঞ। আমি তোমাকে ভালোবাসি। উল্লেখ্য ২০১৯ সালের শেষ দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালায় একসঙ্গে অংশ নেন শাওন ও টয়া। সেখানে তাদের বন্ধুত্ব হয়। এরপর টয়াকে জীবনসঙ্গী হিসেবে ভাবতে শুরু করেন শাওন। সেই মতো প্রস্তাব দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit