মাটিরাঙ্গা জোনের উদ্যােগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
১০৪
Time View
মো.জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যােগে আসন্ন পবিত্র মায়ে রমজানকে সামনে রেখে ও শান্তি, সম্প্রীতি, উন্নয়ন বজায় রাখার লক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।
মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শেখ আবুল হাসনাত, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর আমিন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আনিসুজ্জামান ডালিম,গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান, মাটিরাঙ্গা থানার এসআই সুমন চন্দ্র নাথ , সহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, গনমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো.কামরুল হাসান পিএসসি বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোন আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন রমজান মাসে চোরাচালান বেড়ে যায় তাই আইন শৃঙ্খলাবাহিনীকে সজাগ থাকতে হবে।
রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন বেশি দামে বিত্রুয় করা না হয় সে দিকে সকলকে নজর রাখতে হবে।মার্চ মাসে আগুন লাগার আশাঙ্কা বেড়ে যায় তাই ফায়ার সার্ভিসকে সর্তক অবস্থায় থাকতে হবে। সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।