রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীর জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে শহরের ভাস্কার্য মোড় এলাকায় বিভিন্ন মিষ্টির দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন সৈয়দ মোহাম্মদ নুর উদ্দিন (পরিদর্শক) বিএসটিআই খুলনা।এ আদালতে অভিযুক্তরা হলেন শহরের ভাস্কার্য মোড় এলাকার আদি ঘোষ ডায়েরি হরেন ঘোষের ছেলে প্রদ্যুৎ ঘোষ (৩৫)।

একই এলাকার নিউ সাতক্ষীরা ঘোষ ডায়েরি মিষ্টির দোকান মালিক মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে সুশান্ত ঘোষ (৫২)। তাদেরকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪( ১) ও ৪১ ধারায় ২,০০০ টাকা করে অর্থদন্ড করা হয়।এদিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ও ১৫১ ধারায় পলিথিন ব্যবহার ও বিক্রি করার অপরাধে চৌগাছা মডেল পাড়ার বাসিন্দা মোহাম্মদ জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ নয়ন (৩২) কে ৫০০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, এ অভিযান অব্যহত থাকবে।

 

 

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit