শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম

বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্থ এলাকারবাসীর মানবন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকরিয়া কয়লাখনির পার্শ্বে তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ এলাকায় সোলার প্লান্ট এর কাজ শুরু করার প্রতিবাদে মানববন্ধ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকলা ১১টায় পাতরাপাড়া মোড়ে মানবন্ধন করেন কয়েকটি গ্রামের ১হাজার নারী পুরুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন মোন্তাসির আফসানী সাগর। তিনি বলেন, এই এলাকায় বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ লোকজনের চাষা-বাদী জমিতে হঠাৎ করে কে বা কাহারা ঘেরা বেড়া দিচ্ছে, পরে আমরা জানতে পারি এখানে সোলার প্লান্ট এর কাজ করা হবে। কিন্তু এ কাজ সম্পর্কে এলাকাবাসী কেউ অবগত নয়। আমরা এখন পর্যন্ত পূর্নাঙ্গ ক্ষতিপূরণ পাই নি। পূর্নাঙ্গ ক্ষতিপূরণ না পাওয়া পর্যুন্ত আমরা এ কাজ শুর করতে দিব না। আমরা এখন ও মসজিদ মাদ্রাসা কবর স্থান সহ ঘরবাড়ী ফাটলের ক্ষতিপূরণ এখনও পাই নি। একটি কুচক্রীমহল আমাদের ক্ষতিপূরণ না দিয়েই এখানে সোলার প্লান্ট এর কাজ শুরু করার পায়তারা করছে।

আমাদের কয়ল খনি কর্তৃপক্ষে সঙ্গে গত ১ মে ২০০৯ইং সালে ১০দফা চুক্তি হয়েছে। সেই চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যুন্ত এখানে কোন সোলার প্লান্ট করতে দেওয়া হবে না। খনি কর্তৃপক্ষ এই এলাকার মানুষের সঙ্গে প্রতারনা করেছে। তারা আমাদের কোন কথা এবং আন্দোলন ও কর্ণপাত করছে না।মানববন্ধনে অন্যান্যদরে মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাতরা পাড়া গ্রামের মোঃ রেজওয়ান বাপ্পী, মোঃ আসাদ সরকার, মোঃ কিবরিয়া, মোঃ হাফিজুর রহমান। এছাড়াও মানববন্ধনে কয়েকটি ক্ষতিগ্রস্থ গ্রামের প্রায় ১হাজার নারী পুরুষ অংশগ্রহন করেন।এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহন করেন নি।

 

 

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit