সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

মাটিরাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের  দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র‍্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্টিত হয়  সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান,মাটিরাঙ্গা উপজেলা ভাইস-চেয়ারম্যান  মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা  প্রেস-ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম,  মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার প্রতিনিধি উপ-পরিদর্শক সুমন চন্দ্র দে,  মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মোহাম্মদ আলী,  মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।অন্যান্যার মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্লাহ, আমতলী ইউপি  চেয়ারম্যান    মো.আব্দুল গনি, বড়নাল ইউপি চেয়ারম্যান  মো.ইলিয়াছ, তাইন্দং ইউপি  চেয়ারম্যান মো.পেয়ার আহম্মেদ মজুমদার, তবলছড়ি ইউপি চেয়ারম্যান মো.নুর মোহাম্মদ,সহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,  জনপ্রতিনিধি, সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দিবসটি পালনের মাধ্যমে জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে এবং স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit