বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

নওগাঁয় জেলা মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৫ Time View

নওগাঁ প্রতিনিধি :  গৌরব, ঐতিহ্য, সংগ্রাম এ প্রদিপাদে নওগাঁয় জেলা মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার  সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। 

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র  সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক ও  সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা  আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল,  যুগ্ম সাধারণ  সম্পাদক ও বলিহার ইউনিয়নের চেয়ারম্যান এসএম মাসফিকুর রহমান মাহিম, জেলা মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি সোমা মজুমদার, সহ সভাপতি নাহার মৃদা,  যুগ্ম-সাধারন সম্পাদক মুন্নি সরমা,

সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মরিয়ম আক্তার  সহ জেলা মহিলা আওয়ালীগের বিভিন্ন পযার্য়ের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বনার্ঢ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় এবং সেখানে  কেক কাটা শেষে  কেক ও মিষ্টি বিতরণ করা হয়।

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit