মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওজনে কম দেওয়ায় অভিযোগে মেসার্স ভূইয়া ফিলিং স্টেশন নামক একটি পাম্পকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ ও বিএসটিআই কুমিল্লার সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে অবস্থিত ওই ফিলিং স্টেশনে অভিযান চালায়।

অভিযান সূত্র জানায়, এই পাম্পে প্রতি পাঁচ লিটারে ডিজেল ও অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৫০ মি.লি. এবং ৯০ মি.লি. কম দেওয়া হয়। বিষয়টি হাতেনাতে ধরতে পেরে প্রতিষ্ঠানটিকে অর্থদন্ড করা হয়। এ সময় বিএসটিআই কুমিল্লা অফিসের প্রসিকিউটর হিসেবে অফিসের কর্মকর্তা পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit