মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

যুদ্ধে ৩১ হাজার সেনা নিহতের দাবি জেলেনস্কির

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পুরোদমে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩১ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সংবাদমাধ্যমকে দেয়া এক স্বাক্ষাৎকারে জেলেনস্কি ইউক্রেনে ঠিক কতজন সেনা আহত হয়েছে সে সংখ্যা জানাননি। এর কারণ হিসেবে তিনি বলেছেন, এটি জানালে রাশিয়ার সেনাদের পরিকল্পনায় সুবিধা হবে। 

সাধারণত যুদ্ধ শুরুর পর থেকে কোন দেশই নির্দিষ্ট করে হতাহত সেনার সংখ্যা তেমন জানায়নি। তবে জেলেনস্কি এবার তার দেশের নিহত সেনার সংখ্যা জানালেন। 

তিনি বলেছেন, ‘এই যুদ্ধে ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছে। ৩ লাখ বা দেড় লাখ নয়, বা পুতিন এবং তার মিথ্যাবাদী চক্র যা বলছে সেটিও নয়।’

রাশিয়ার ক্ষয়ক্ষতির বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধে ১ লাখ ৮০ হাজার রুশ সৈন্য নিহত হয়েছে এবং আরও কয়েক হাজার আহত হয়েছে।

এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানান, ইউক্রেনে সহায়তা সরবরাহে বিলম্ব করছে পশ্চিমারা। প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করার পর জেলেনস্কির পক্ষ থেকে এই পরিসংখ্যান সামনে এলো।

সম্প্রতি মার্কিন সিনেটর রন জনসন দাবি করেন, যুদ্ধে ১ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই লাখ সেনা। বিপরীতে ইউক্রেনের ৭০ হাজার সেনা নিহত হয়েছেন। আহত সেনার সংখ্যা ১ লাখ ২০ হাজারের মতো।

কিউএনবি /অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit