শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু মেসি এখনও বিশ্বের সেরা খেলোয়াড়: রোনালদিনিও এপ্রিলজুড়ে বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্পে একই পরিবারের ৮ জনের প্রাণহানি ৩৪ হাজার টন ডিজেল নিয়ে দেশে এল আরেক জাহাজ দক্ষিণ ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

বাংলাদেশে নারী-পুরুষের সমান সুযোগ, কোনো লিঙ্গ বৈষম্য নেই: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি। নারী ও পুরুষ উভয়ের জন্যই সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। তাই বাংলাদেশে কোনো লিঙ্গ বৈষম্য নেই।’

রোববার বিকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।বিশ্বব্যাংকের এমডি এক দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।

বৈঠকে নারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমরা নারী উদ্যোক্তাদের বিকাশে কাজ করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, নারীরা এখন কৃষি থেকে শুরু করে সশস্ত্র বাহিনী, পুলিশ ও বিচার বিভাগ পর্যন্ত সমাজের প্রতিটি ক্ষেত্রে কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের গৃহীত পদক্ষেপের কারণে জনগণের মানসিকতার পরিবর্তন হয়েছে বলে এটি সম্ভব হয়েছে।সরকার নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে কাজ করছে।

উল্লেখ্য, তার সরকার নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার নির্বাচনে ৩০ শতাংশ কোটা সংরক্ষণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু স্থিতিস্থাপকতা সংক্রান্ত যেকোনো প্রকল্প বা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের সময় টেকসই উন্নয়ন নিশ্চিত করে।টেকসই উন্নয়ন কর্মসূচিতে বাংলাদেশ অন্যতম অগ্রপথিক।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।

 

কিউএনবি /অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit