সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

যুক্তরাষ্ট্রের কাছে নতুন নির্বাচনের আবদার বিএনপির

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির শনিবারের (২৪ ফেব্রুয়ারি) রুদ্ধদ্বার বৈঠকটি ছিলো প্রায় ঘন্টাব্যাপী। এত দীর্ঘ আলোচনার পরও বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে মুখ খোলেননি বিএনপি নেতারা। একদিন পরই রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক সময় সংবাদকে জানালেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কাছে ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারির নির্বাচন পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতনের তথ্য ও চিত্র ডকুমেন্ট হিসেবে সরবরাহ করা হয়েছে।

বিএনপি আবারও নির্বাচন চায়- সেই দাবিও তুলে ধরা হয়েছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব পুনরায় নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চেয়েছেন বলেও জানান জয়নুল আবদীন। বিএনপির দাবি, ৭ জানুয়ারি নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র ইস্যুতে আগের অবস্থানই আছে যুক্তরাষ্ট্র।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়নি। তারাও (যুক্তরাষ্ট্র) চায় এই দেশে তাদের দেশের মতো একটা নির্বাচন হোক। জয়নুল আবদীনের মতে, বর্তমান দেশে যে সংকট বিরাজমান তা একমাত্র ক্ষমতাসীন সরকারই দূর করতে পারে, আবার তত্ত্বাবধায়ক সরকার চালু করে।এদিকে আজও সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর গুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

রিজভী বলেন, বিএনপি কখনও পিছপা হবে না, রাজপথ ছাড়বে না।
সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। শনিবার তিনদিনের সফরে বাংলাদেশে আসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। দলটির প্রতিনিধিরা হলেন: রাষ্ট্রপতির বিশেষ সহকারী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলর (এনএসসি) ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে জানায়, ইন্দোপ্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবেলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করবেন তারা। সফরকালে তারা তরুণ অ্যাক্টিভিস্ট, সুশীল সমাজ, শ্রম সংগঠক এবং মুক্ত গণমাধ্যমের বিকাশে নিযুক্ত ব্যক্তিদের সাথেও বৈঠক করবেন।

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit