সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

রমজানে স্কুল বন্ধ রাখতে এবার রিট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা সচিব, উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপসচিব শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি), শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী। আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল গণমাধ্যমকর্মীদের বলেন, বাংলাদেশ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে উল্লেখ করা আছে।

প্রতি বছর পবিত্র রমজান মাসে শিশু-কিশোরসহ সবার শরীর স্বাস্থ্যের বিষয় বিবেচনায় নিয়ে পুরো রমজান মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে চলতি বছরের পুরো রমজান মাসে মাদ্রাসা বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয় রমজানের প্রথম ১০ দিন এবং মাধ্যমিক বিদ্যালয় রমজানের প্রথম ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। যা সংবিধানের ২৬, ২৭, ২৮, ৩১, ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এসব কারণে আইনি নোটিশ পাঠিয়েছিলাম। কোনো সাড়া না পেয়ে রিট দায়ের করেছি।

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit