বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হানিফ, সম্পাদক তাজুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটির নির্বাচনে এ্যাডভোকেট আবু হানিফ মিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। এর পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট তাজুল ইসলাম। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট রাশিদুল হাসান মাসুম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সমিতির ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশন সূত্র জানায়, ২০২৪ সেশনে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ভোটার ছিলেন ২৮৫ জন। এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ২৭২ জন। এবছর আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের মধ্যে সাধারণ সম্পাদক সহ পাঁচ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সাদা প্যানেলের দুজন ছাড়া সবাই বিজয়ী হয়েছেন।সহ-সভাপতি পদে ছাইদুর রহমান ছাইদ, যুগ্ম সম্পাদক পদে জামাল ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন (সর্বদলীয় ঐক্য ফ্রন্ট), সাংস্কৃতিক সম্পাদক পদে রাধা রানী দে নির্বাচিত হন।

এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন, কবির হোসেন খোকন, আমিনুর রহমান মোল্লা, সানোয়ার হোসেন মল্লিক, মোয়াজ্জেম হোসেন ও বিল্লাল হোসেন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে আলমগীর হোসেন হাওলাদার, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান, লাইব্রেরি সম্পাদক পদে রেজওয়ানুল হাসান রনি ও অডিট সম্পাদক পদে আসাদুল ইসলাম শুভ্র।ফলাফল ঘোষণার সময় অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলম, নির্বাচন কমিশনার মো. কবির হোসেন, মৃধা নজরুল কবির ও তারিকুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit