মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক আকাশপথ নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের নতুন বিরোধ ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ ভারতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৮ ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অঞ্চলে সংঘাত বাড়ার আশঙ্কা রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু মার্কিন এজেন্ট হত্যার দায়ে দণ্ডিত মেক্সিকান মাদক সম্রাটের মৃত্যু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল শ্রমিক অসন্তোষে আজও গাজীপুর উত্তাল, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে

বইমেলায় ‘স্টল আউট’ মোশতাক এবং তিশার বই নিয়ে ‘প্রতারণা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: এবারের অমর একুশে গ্রন্থমেলা থেকে ‘স্টল আউট’ মোশতাক এবং তিশার বই নিয়ে ‘প্রতারণা’ শুরু করেছে মিজান পাবলিশার্সের বিক্রয়কর্মীরা। মাসুদ নামে একজন উদীয়মান লেখক এই প্রতারণার শিকার হয়েছেন।আজ ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সে এই প্রতারণার ঘটনা ঘটে।জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি বুধবার বিকেল পাঁচটায় অসম প্রেমে বিবাহিত জীবন নিয়ে খন্দকার মোশতাকের লিখিত ‘তিশার ভালোবাসা এবং’তিশা এন্ড মুশতাক’ বই দুটি মিজান পাবলিশার্স স্টলে আসে ‌। সেদিন থেকে ধারাবাহিকভাবে প্রতিবাদের মুখে স্টল আউট করা হয়েছে তাদের দুইটি বই।

আজ ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় মাসুদ একজন উদীয়মান লেখক ‘তিশার ভালোবাসা’ বইটি কিনতে গেলে মিজান পাবলিশার্সের একজন বিক্রয় কর্মী ‘বইটি নেই,তবে একজন হাজার টাকা’ দিলে পাওয়া যাবে বলে আশ্বাস দেন।এই আশ্বাসে বিশ্বাস করে লেখক মাসুদ ওই বিক্রয় কর্মী কে এক হাজার টাকা দিলে তিশার ভালোবাসা বইটি না দিয়ে একই লেখকের অন্য বই ‘তিশা এন্ড মোশতাক’ বইটি প্রদান করেন।কাঙ্ক্ষিত বইটি না দেওয়ার কারণে মাসুদ ওই বইটি ফেরত দেন। কিন্তু মাসুদের এক হাজার টাকা ফেরত না দিলে তিনি প্রতিবাদ জানান। কিছুক্ষণ পরেই কয়েকজন বন্ধুদের নিয়ে মিজান পাবলিশার্সের মালিক আ না ম মিজানুর রহমান পাটওয়ারী এর কাছে বিচার দিলে ওই এক হাজার টাকা ফেরত দেয়া হয়।বই ক্রেতা লেখক মাসুদ জানান, ” আমি ‘তিশার ভালোবাসা’ বইটি কিনতে চেয়েছিলাম। একজন বিক্রয় কর্মী বইটি নাই বলে জানান।কিন্তু তাকে এক হাজার টাকা দিলেই বইটি প্রদান করা হবে মর্মে আশ্বাস দিলে আমি এক হাজার টাকা প্রদান করি। কিন্তু আমাকে মোশতাকের লিখিত তিশার ভালোবাসা বইটি না দিয়ে তার লেখা অন্য একটি বই প্রদান করা হয়”।এই বিষয়ে মিজান পাবলিশার্সের মালিক আ না ম মিজানুর রহমান পাটওয়ারী জানান, “বিষয়টি ইতিমধ্যেই মিটমাট হয়ে গেছে”।স্টল আউট করা বই কেন বিক্রি হচ্ছে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হন।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit