মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলে আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলে আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি)দুপুরের দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ লাইন্স স্কুলের আয়োজনে পুলিশ লাইন্স স্কুল আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের  প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এবং মশাল জ্বালিয়ে অত্র ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান,  খাগড়াছড়ি পৌর মেয়র  নির্মলেন্দু চৌধুরী,  খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো.শানে আলম। পুলিশ লাইন্স স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা দৃষ্টিনন্দন প্যারেড, পিটি, ঐতিহ্যবাহী নাচ ও কারাতে প্রদর্শন করেন। অতঃপর স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতামূলোক খেলা- রিলে দৌড়, বস্তা দৌড়, ভারসম্য দৌড়, মোরগ লড়াই, চকলেট দৌড়, মহিলা অভিবাকদের জন্য মিউজিক্যাল চেয়ার, বেলুন ফাটানো খেলার আয়োজন করা হয় এবং সকল খেলার বিজয়ীদের মাঝে অত্র অনুষ্ঠানের অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

সভাপতি,র বক্তব্যে খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)  বলেন সবার মধ্যে লুকিয়ে আছে অমিত সম্ভাবনার বীজ। এর অঙ্কুরোধগমে সহযোগিতা করা আমাদের সকলেরই দায়িত্ব। জীবনের জন্য অন্যতম প্রয়োজন ক্রীড়া শিক্ষা। একজন সুস্বাস্থ্যের অধিকারী মানুষের জন্য ক্রীড়ার সাথে জড়িত থাকা একান্ত জরুরি। কারন খেলাধুলা মানুষকে শারিরীক ও মানসিকভাবে সুস্থ সবল করে। তাই ক্রীড়া শিক্ষা একটা গুরুত্বপুর্ণ ও জীবন ধারণের মৌলিক বিষয়। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকলকে যেমন আনন্দ দিবে তেমনি সবার মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে।

একমাত্র ক্রীড়াই পারে হিংসা, বিদ্বেষ, ক্রোধ হ্রাস করতে। তোমরা যারা আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে পুরস্কিৃত হয়েছ তাদের জানাই অভিনন্দন আর যারা অংশ্যগ্রহন করেছ তাদের জানাই একরাশ ভালবাসা। তোমরা মনে রাখবে পুরষ্কারের আশায় কখোন খেলায় অংমগ্রহন করা উচিত নয়। কারন অপরের আনন্দের উৎস হওয়া ও এবং নিজের যোগ্যতা যাচাই করার এক অনন্য মাধ্যম এই ক্রিড়া প্রতিযোগিতা।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit