বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

প্লে-অফের আগে বরিশালে যোগ দেবেন ‘কিলার’ মিলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : প্লে-অফ এখনো নিশ্চিত হয়নি ফরচুন বরিশালের। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে তারা। জিতলে প্লে-অফ নিশ্চিত, হারলেও থাকবে সুযোগ। সেক্ষেত্রে নেট রানরেটের হিসাব মুখ্য হয়ে উঠবে। তবে প্লে-অফ কাগজে-কলমে নিশ্চিত হলেও সে পর্বের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে দলটির। সে পর্বের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ডেভিড মিলারকে দলে টেনেছে তারা। আগামী ২৫ ফেব্রুয়ারি তথা প্লে-অফ পর্ব শুরুর দিন দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার।

বিপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছে বরিশাল। শেষ ম্যাচে কুমিল্লাকে হারিয়ে দিলেন তাদের পয়েন্ট হবে ১৪। প্লে-অফ নিশ্চিত করা নিয়ে আর কোনো ভাবনা থাকবে না তাদের। তবে যদি ম্যাচের ফল পক্ষে আসে, ওদিকে দিনের অন্য ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দেয় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থাকা খুলনা টাইগার্স, তখন নেট রানরেটের হিসাব বিবেচনায় নিতে হবে। নেট রানরেটের হিসাবে খুলনার চেয়ে বেশ এগিয়ে থাকায় সেদিক দিয়েও কিছুটা স্বস্তি পাচ্ছে বরিশাল।

তবে লিগ পর্বের শেষ ম্যাচের আগে দলটির দুই বিদেশি ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কেশব মহারাজ এবং ইংলিশ ব্যাটার টম ব্যান্টন বিদায় নেয়ায় কিছুটা বিপাকেই পড়েছিল তারা। তবে নিউজিল্যান্ডের পেসার জেমস ফুলার এবং মিলারকে দলে ভিড়িয়ে তাদের অভাব পোষাতে চাইছে বরিশাল।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit