বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

জেরুজালেমের কাছে ফিলিস্তিনিদের বন্দুক হামলায় একজন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পূর্ব জেরুজালেমের কাছে ইসরায়েলের এক তল্লাশি চৌকির কাছাকাছি তিন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও আটজন। খবর আল জাজিরার। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান এলি বিন সরকারি গণমাধ্যম কানকে বলেন, বৃহস্পতিবার দুই নারী গুরুতর আহত হয়েছেন।  

ইসরায়েলি পুলিশ বলছে, হামলাকারীরা জেরুজালেমের পূর্বদিকে মালে আদুমিম বসতির কাছে হামলা চালায়। তারা সকালে যানচলাচলে ধীরগতি থাকার সুযোগ নেয়। হামলাকারীরা তল্লাশি চৌকির কাছে অপেক্ষায় থাকা গাড়িগুলোতে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এক মুখপাত্র বলেন, বন্দুকধারীরা ফিলিস্তিনি। এর বেশি তথ্য তিনি দেননি। ইসরায়েলি পুলিশ বলছে, দুই বন্দুকধারী নিহত হয়েছে। তৃতীয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

আল জাজিরার সংবাদদাতা জেনা আল-তাহান রামাল্লাহ থেকে জানান, ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেমে বেইত তা’আমর গ্রামে তাণ্ডব চালিয়েছে। তারা সন্দেহভাজনদের বাড়িতে অভিযান চালাচ্ছে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী জোরপূর্বক দুই ভাই মুহাম্মদ জাওয়াহরা ও কাজেম জাওয়ারাহর বাড়িতে প্রবেশ করে। গ্রামে ২০ থেকে ২৫টি সামরিক যান ছিল। হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, ফিলিস্তিনিদের চলাফেরার স্বাধীনতা সীমিত করা উচিত।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit