সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যােগে  শহিদ দিবসে  ভাষা সংস্কৃতিক মেলা,উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে  শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ভাষা সংস্কৃতিক মেলা,র উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা সংস্কৃতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভাষা সংস্কৃতি মেলা উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো.শাহ আলম। মাটিরাঙ্গা উপজেলা রির্সোস ইন্সট্রাক্টার মো.আসগর হেসেন এর সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন,  মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর,  মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আশরাফুল আলম সিরাজী,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডা বীর মুক্তিযোদ্ধা মো.হানিফ হাওলাদার, সহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, স্কুলের শিক্ষার্থী,সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
মাটিরাঙ্গা উপজেলায় প্রথম বারের মতো উপজেলা প্রশাসনের উদ্যােগে ভাষা ও সংস্কৃতি মেলা’য় বাঙ্গালী, চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ভাষা ভাষিদের নিজস্ব ভাষা নিয়ে পৃথক পৃথক স্টল সাজানো হয়েছে। এছাড়াও প্রাথমিক শিক্ষা বিভাগ ও রেডত্রুিসেন্ট তাদের নানা কর্মকাণ্ড নিয়ে স্টল সাজিয়েছে। প্রামিক শিক্ষক পরিবার, প্রথমস্থান অর্জন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, একুশের চেতনাকে বুকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর স্মাট বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন,কবিতা আবৃত্তি,রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম,ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit